মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে এনসিপির সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় এনসিপির উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছার, সাইফুল ইসলাম শামিম, সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, হৃদয় ইসলাম, তুষার মোল্লা, শহীদ তন্ময়ের বাবা শফিকুল ইসলাম এবং শহীদ ছাব্বিরের মা রীনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার চারটি মনোনয়নপত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ