মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

আট দলের আসন সমঝোতা নিয়ে যা বললেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি ও সমমনা দলের আসন সমঝোতার বিষয়টি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন ১৫০ আসন চেয়েছে-এমন গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি শোনা কথা। যে যেখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাকে সেখানেই দেব। পিরোজপুর সাঈদীর আসন, ছেড়ে দেব। যেখানে জামায়াত শক্তিশালী সেখানে আমরা ছেড়ে দেব। 

সমঝোতা হলে বরিশাল এবং বাকেরগঞ্জের দুই আসনেই নির্বাচন করবেন কি না সেটির দলের সিদ্ধান্ত বলে জানান ইসলামি আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।

বরিশাল সদর আসন প্রসঙ্গে তিনি বলেন, বরিশালের সিট কার তা বলার দরকার পরে না। জোট হলে অবশ্যই আমাদের ছেড়ে দেবে। আমিরের এলাকার সিটই যদি আমির না পায় তবে আর জোট কিসের? এবং এটা ঔদ্ধত্য মূলক প্রশ্ন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশে হত্যা বেড়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। যারা নিজেদের শক্তিশালী দাবি করে তারা বিরোধীদের নানাভাবে হুমকি দিচ্ছে। আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ বজায় রাখতে পারে কি না তা নিয়ে সন্দেহ পোষণ করছি।

সিইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত সিইসির পরিণতি কি হয়েছে তা আপনারা জানেন। তারা যেন ভবিষ্যতে মবের আওতাধীন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, নির্বাচনে কোন দুর্নীতিবাজকে নির্বাচিত করবেন না। দেশ ধ্বংসের দার প্রান্তে। দেশ কে রক্ষা করতে হবে।

এ সময় উপস্থিতি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এ্যাসিস্টান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কাওছার, মহানগরের নির্বাহী সদস্য মাস্টার আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ