মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ফরিদপুর-৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মাও. মিজানুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ফরিদপুর-৪ আসনের সংসদ পদপ্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করা শুরু করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদরপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থী সরকারি কোষাগারে নির্ধারিত জামানত জমা দিয়ে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের সদরপুর, ভাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী,

আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া, ভাঙ্গা উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন আবরার প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা তার এক প্রতিক্রিয়ায় বলেন,

 “আমরা ইনসাফ কায়েমের লক্ষ্য নিয়ে নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করেছি। দুর্নীতি ও বৈষম্য দূর করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। ফরিদপুর ৪-আসনের জনগণ এবার বাংলাদেশ খেলাফত মজলিসের ওপর আস্থা রাখবেন, ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় এবং নৈতিক রাজনীতির চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এজন্য তিনি ফরিদপুর ৪-আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ