মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মৌলভীবাজার-৪ আসনে রিক্সার প্রার্থী মাওলানা হামিদীর মনোনয়ন ফরম সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস  মনোনীত ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন এর কাছ থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমী, শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বণর্ভী, মাওলানা শেখ হাদি আলম হামিদী সহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, আমার অফিস থেকে আজ দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস  মনোনীত ও ৮ দলীয় জোটের প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, “আমি মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই এলাকার মানুষের নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইসলামী মূল্যবোধের আলোকে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জ একটি সম্ভাবনাময় জনপদ। এখানকার শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় আমি দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করবো।”

তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি তাদের প্রতিনিধি হিসেবে সংসদে মানুষের কথা বলবো এবং এলাকার সার্বিক উন্নয়নে সততার সঙ্গে কাজ করে যাবো।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ