মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মো. ইবরাহীমের মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীমের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা একটায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, হাজী মোঃ ইবরাহীম ডেমরা-যাত্রাবাড়ির মানুষের হৃদয়ে অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৬৭নং ওয়ার্ডে পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোন দুর্নীতি চাঁদাবাজি ও অনৈতিকতার অভিযোগ নেই। আমরা আশাবাদী ঢাকা পাঁচ আসনের জনগণ তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে আল্লাহভীরু ও সৎ নেতা হিসেবে হাজী মো. ইবরাহীমকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবে, ইনশাআল্লাহ।

মনোনয়নপত্র সংগ্রহকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হাজী এমদাদুল হক, প্রধান সমন্বয়ক হাফেজ সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, নেসার উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম সুমন, হাবিবুর রহমান, মাসুদ কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ