মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

সিলেট-৩ আসনে মাওলানা দিলওয়ার হোসাইনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন এর পক্ষে  খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাজী এম আহমদ আলী।

২৪ ডিসেম্বর বুধবার দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরীর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাজী এম আহমদ আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা দায়িত্বশীল জিল্লুর রহমান, অর্থ সম্পাদক বেলাল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, মাওলানা সালিক আহমদ, মুমিনুর রহমান সুমিত, মুসলিম উদ্দীন, শামসুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ, রুম্মানুল হক রুমেল সহ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ