মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

তারেক রহমানের অপেক্ষায় লাখ লাখ নেতাকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিএনপির এই নেতাকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজন করা হয়েছে গণসংবর্ধনার। ইতোমধ্যে সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন তারেক রহমানের অপেক্ষায় আছেন নেতাকর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন ঘিরে আয়োজিত সংবর্ধনায় অংশ নিতে কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে লাখো মানুষ ঢাকায় আসছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট) নির্মিত সংবর্ধনাস্থলকে কেন্দ্র করে দেখা গেছে মানুষের ঢল। দলে দলে সমর্থকরা আসছেন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। ফ্লাইওভার ও সড়কপথে জনস্রোত সভামঞ্চের দিকে যাচ্ছেন।

মূলত বুধবার থেকেই রাজধানীর কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের সামনে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

কুড়িল মোড় থেকে সংবর্ধনাস্থলে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। কুড়িল মোড় থেকে কিছুটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের বিশাল মঞ্চ। গণসংবর্ধনার সময় মঞ্চে তারেক রহমানের সঙ্গে বিএনপির ২৫ জন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকবেন।

গণসংবর্ধনাস্থলে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। মঞ্চের দুই পাশে তাদের জন্য তাঁবু স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও নিজেদের ব্যবস্থাপনায় নিরাপত্তার কাজে যুক্ত রয়েছেন।

মঞ্চের দুই পাশের সড়কের বাতির খুঁটিতে স্থাপন করা হয়েছে মাইক। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য বসানো হয়েছে একাধিক ইলেকট্রনিক পর্দা (এলইডি স্ক্রিন)। জরুরি পরিস্থিতিতে চিকিৎসাসেবা দিতে ছয় শয্যার একটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে। রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থাও।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ