মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

চট্টগ্রামের তিন আসনে প্রার্থী পাল্টালো বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বন্দরনগরী চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। আর আর চট্টগ্রাম-১০ আসনে নতুন করে প্রয়াত নেতা আব্দুল আল নোমানের ছেডেল সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি। এরপর দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর মধ্যে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদল করেছে দলটি। বাকি আসনগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৪টি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে দলের প্রার্থী ছিলেন। এর আগে ১৯৯১ সালের উপনির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন আমীর খসরু। ২০১৮ সালের নির্বাচনে তিনি বন্দর-পতেঙ্গা এলাকা থেকে অংশ নিয়ে পরাজিত হন।

সূত্র জানায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ আসনটি তার ছেলে ইস্রাফিল খসরুর জন্য চেয়েছিলেন। তবে প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তুর্য আগে থেকেই ওই এলাকায় সক্রিয় জনসংযোগ শুরু করেন। পরবর্তী সময়ে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে আমীর খসরু দীর্ঘদিনের আসন চট্টগ্রাম-১১ ছেড়ে চট্টগ্রাম-১০ এ আগ্রহ দেখান। কিন্তু চট্টগ্রাম-১১ আসনে নতুন করে কোনো প্রার্থীর নাম তখনও ঘোষণা করা হয়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ