মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা-১৩ আসনে কাল মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) ঢাকা-১৩ আসন থেকে নিজ দলের রিকশা প্রতীকে নির্বাচন করবেন। আগামীকাল তিনি মনোনয়নপত্র জমা দেবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এই তথ্য জানিয়েছেন।

রোববার ( ২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এসময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে বাগেরহাট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে মাওলানা মামুনুল হক।

এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ইসলামি ও সমমনা আট দলের যে সমঝোতা হয়েছে সেখানে মাওলানা মামুনুল হকের দলও রয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঢাকা-১৩ আসনে তিনি আট দলের একক প্রার্থী হিসেবে থাকবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ