মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

‘আলহামদুলিল্লাহ, আমি ইসলামের পক্ষের দুটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের রাজনৈতিক ইতিহাসে দুটি ঘটনাকে ইসলামের পক্ষের ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী। 

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে মাওলানা ইউসুফী লিখেন- ‘ইসলামের পক্ষের দুইটি ঐতিহাসিক ঘটনা! উভয়টারই সাক্ষী আমি ইউসুফী, আলহামদুলিল্লাহ’

তিনি লিখেন- ‘একটি হচ্ছে, অধম যখন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, তখন আওয়ামী লীগের সাথে পাঁচটি ইসলামি দাবি নিয়ে চুক্তি হয়। অবশ্য পাঁচটি আসনের ব্যাপারেও কথা হয়। আমার কাছে তখনও আসনের বিষয়টি ছিল মুখ্য ছিল না বরং ইসলামি দাবিগুলোই ছিল মুখ্য। তবে এখানে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ-এর মতো ব্যক্তিত্ব ছিলেন বলেই আওয়ামী লীগের মতো একটা কট্টরপন্থী সেক্যুলার দলের কাছ থেকে তা আদায় করা সম্ভব হয়েছিল।’

মাওলানা ইউসুফী লিখেন- ‘দ্বিতীয়টি হচ্ছে, এবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে আসন ভাগাভাগি ঘোষণার অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ ছয় দফা ইসলামি বিষয় বাস্তবায়নের ঘোষণা দেন। এটা ছিল বিএনপির পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত ঘোষণা। এখানে কোনো চুক্তি ছিল না, কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা ছিল না। এটা হয়তো আমাদের সাথে তাদের মাখামাখি ও মতবিনিময়ের একটা প্রভাব। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বিএনপির মতো একটা জাতীয়তাবাদী ও সেক্যুলার দলের পক্ষ থেকে এমন ঘোষণা কেউই হয়তো আশা করেনি। জাতি আশা করে তাঁরা কথা রাখবেন।’

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ