মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিএনপি জোটের প্রার্থীদের পক্ষে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের নেতৃত্বাধীন প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আরজাবাদ মাদরাসায় জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়ার পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহপ্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম প্রমুখ।

তারা বলেন, বর্তমান ক্রান্তিকালে নিরপেক্ষ নির্বাচন এবং ইসলামপ্রিয় জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জোটের প্রার্থীদের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জমিয়তের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সম্মিলিতভাবে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, এ নির্বাচন শুধু আসন নয়, বরং দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। তাই বিভ্রান্তি ও গুজব এড়িয়ে নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে মাঠে দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ