মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

বরগুনা-১ আসনে হাতপাখার কর্মীর পা ভেঙে দেওয়ার প্রতিবাদ দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান আজ ১১ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের আর মাত্র কয়েকঘন্টা বাকি আছে। এমন সময়েও সন্ত্রাসীদের কর্মকাণ্ড থেমে নাই। গতকাল রাতেও তারা বরগুনা-১ আসনের আওতাধীন ৭নং ঢলুয়া ইউনিয়নের এক ব্যক্তি হাতপাখায় ভোট দেওয়ার কথা বলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কর্মী সমর্থকরা হামলা করে উক্ত ব্যক্তির পা সাবলের আঘাত করে ভেঙে দেয়। এতে আহত ব্যক্তির পা ২ জায়গায় ভেঙে ঝুলে যায়। 

আহতকে তৎক্ষণাৎ বরগুনা সদর হসপিটালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়।
স্থানীয় সূত্র ও আহত ব্যক্তির ভাষ্যমতে, বিএনপির উঠান সভা চলাকালে উক্ত ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিলো। এমতাবস্থায় তাকে কোথায় ভোট দিবে তা জিজ্ঞেস করলে সে হাতপাখার কথা বলে। এসময়ে উপস্থিত বিএনপি কর্মী আলামিন (পিতা: আলতাফ হোসেন) তার হাতে থাকা শাবল দিয়ে তার পায়ে আঘাত করে। এছাড়াও আলামিনের সাথে থাকা একাধিক ব্যক্তি এলোপাতাড়ি হামলা করে। পরবর্তীতে আশপাশের মানুষ এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে।

এবিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা শাখা ও বরগুনা-১ আসনে হাতপাখা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মাওলানা অলিউল্লাহ মামলা দায়ের করেছেন। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে উপযুক্ত বিচার দাবি করছি। 

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নির্বাচনকে উৎসবমূখর করার যে প্রত্যাশা প্রধান উপদেষ্টা করছেন তার জন্য জন্য এইসকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ