মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

মুজিবনগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জামায়াতের দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারিতে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত চার সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক দুই জামায়াত কর্মী হলেন- শহিদুল ও আশরাফ হোসেন।

এ সম্পর্কে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া সময় ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক দুই কর্মীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ