শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন

নিজ হাতে ব্যানার খুলছেন ঢাকা-৯ আসনের এমপি হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী সব ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা মাদারটেকে কর্মসূচি পালন করেন ঢাকা-৯ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তাকে নেতাকর্মীদের সঙ্গে রাস্তায় নেমে নিজ হাতে পোস্টার খুলতেও দেখা যায়।

একটি ফেসবুক পোস্টে হাবিবুর রশিদ হাবিব বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও আন্তরিক অনুরোধ, নিজ নিজ এলাকার ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সহযোগিতা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়া আমাদের সবার দায়িত্ব।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন হাবিবুর রশিদ। তিনি পেয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর একই আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ