মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সদ্য গত হওয়া নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া নির্বাহী কমিটির বাইরের ব্যক্তিরাও এতে অংশ নেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা মামুনুল হক।

বিশেষ আমন্ত্রণে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

এছাড়া বিজয়ী দুইজন সংসদ সদস্য—মুফতি মুহাম্মাদুল্লাহ ও মাওলানা হানজালা—বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং আগামীর কৌশলগত পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

প্রসঙ্গত, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন  ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। এছাড়া দুই শতাংশের উপরে ভোট পেয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ