শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ মসজিদে নববীতে নারীদের ইসলামি আলোচনার স্থান নির্ধারিত আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: শায়খে চরমোনাই ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বক্তব্যে তোপের মুখে শিক্ষামন্ত্রী, দিলেন ব্যাখ্যা আওয়ার ইসলামের জাতীয় সিরাত প্রতিযোগিতায় অংশ নিলেন দুই সহস্রাধিক প্রতিযোগী স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের 

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পাল্টাপাল্টি বক্তব্যই প্রমাণ করে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরকারের কার্যকর সমন্বয় নেই। এমনকি বাহিনীটি সরকারের নিয়ন্ত্রণেও নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, সম্প্রতি এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন, সরকার অনুমতি দিলে আমরা সেটাই করব।’ কিন্তু পরবর্তী সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বক্তব্য সরাসরি নাকচ করে জানান, সরকার ক্রসফায়ার চায় না এবং এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আগেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মনগড়া বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের এমন দায়সারা বক্তব্য দেশের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও উদ্যোগ দাবি করেন।

সভায় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু নয় মাস পার হলেও এর বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

তিনি বলেন, সরকারের উদাসীনতা ও গড়িমসি জনগণ মেনে নেবে না। গণভোটের রায় কার্যকর না করলে সময়মতো জনগণই এর জবাব দেবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জি এম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, মাওলানা আব্দুর রাজ্জাক, মুহাম্মাদ ফজলুল হক মৃধা, মুফতি আব্দুল আহাদ, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, হাফেজ মাওলানা নাজির আহমাদ শিবলী, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তরিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, প্রভাষক শফিকুল ইসলাম, আলহাজ আব্দুর রহমান, মুফতি আল-আমীন আল ইহসান, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক আকন, আলহাজ এমদাদুল ফেরদৌস, মাহবুবুর রহমান নাহিয়ান, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মুহাম্মাদ বিলাল হোসাইন পাটোয়ারী, মাওলানা আব্দুল্লাহ আল মানসুর, মাওলানা নিজাম উদ্দীন, মুহাম্মাদ আবু হানিফ, মুহাম্মাদ সাইফুর রহমান ও আরিয়ান মো. ইমন প্রমুখ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ