শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে রাহেবুল ইসলামকে সভাপতি ও আসাদুল্লাহ সামীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরার কোবিত মিলনায়তনে ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি আমিন হোসাইন। সঞ্চালনা করেন শাখাটির বিদায়ী সাধারণ সম্পাদক হাসান আহমাদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাসেমী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম।

কাউন্সিলের শেষপর্যায়ে ইনামুল হাসান নাঈম ২০২৭-২৮ সেশনের জন্য ঢাকা মহানগর উত্তর শাখার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। এতে রাহেবুল ইসলামকে সভাপতি ও আসাদুল্লাহ সামীকে সাধারণ সম্পাদক করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ