বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই?’ আজ বুধবার (৫ আগস্ট) বাজারে আসছে। জুলাই আন্দোলনকে ঘিরে দলটির রাজনৈতিক অবস্থান, দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে।

গ্রন্থটি সম্পর্কে মাওলানা মামুনুল হক বলেন, জুলাইকে কেন্দ্র করে তাদের রাজনীতি কোনো আকস্মিক বা সাময়িক সিদ্ধান্ত নয়; বরং এটি একটি সুচিন্তিত ও ধারাবাহিক রাজনৈতিক পদক্ষেপ। নিজেদের অবস্থান, যুক্তি ও রাজনৈতিক বিশ্লেষণ পাঠকের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করতেই তিনি বইটি রচনা করেছেন।

বইটিতে গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তা, সংবিধান সংস্কারের যৌক্তিকতা, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থানের কারণ, জুলাই আন্দোলনকে ইসলামপন্থীদের ইস্যু হিসেবে দেখার ভিত্তি, দেওবন্দী আলেমদের ভূমিকা এবং সমকালীন রাজনীতিতে তাদের অবস্থানের প্রাসঙ্গিকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বিশ্লেষণ স্থান পেয়েছে।

মাওলানা মামুনুল হকের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ পরামর্শ, ইস্তেখারা ও গভীর চিন্তাভাবনার পর তারা আত্মবিশ্বাসের সঙ্গে এ রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছেন। এটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংগ্রামের অংশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যারা তাদের রাজনীতিকে অনুসরণ করেন কিংবা সমালোচনা করেন—উভয় পক্ষের জন্যই তাদের বক্তব্য ও অবস্থানকে লিখিত আকারে তুলে ধরা হয়েছে। কোনো আদর্শ বা রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করার আগে সেটি জানা ও অনুধাবন করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

প্রকাশের প্রথম দিন থেকেই বইটি দেশের বিভিন্ন বইয়ের দোকান ও বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ