নিজস্ব প্রতিবেদক:
মাদরাসা পরিচালনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো ‘মাদরাসা পরিচালনা প্রশিক্ষণ-২০২৬’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
ফাউন্ডেশন জানিয়েছে, একটি মাদরাসার সাফল্য শুধু অবকাঠামো বা শিক্ষার্থীর সংখ্যার ওপর নির্ভর করে না; বরং দক্ষ নেতৃত্ব, সুশাসন, মানসম্মত শিক্ষা এবং কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় মাদরাসা পরিচালকদের আধুনিক ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা, মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার এবং সংকট মোকাবিলায় দক্ষ করে তুলতেই এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
