মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগের ইমাম-খতিবদের দক্ষতা বৃদ্ধি ও দাওয়াহ কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার নির্বাচিত ১২৬ জন ইমাম-খতিব অংশ নিচ্ছেন।

রোববার (৯ আগস্ট) শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

কর্মশালার উদ্বোধনী সেশনে ‘মসজিদকে প্রোডাক্টিভ করার কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন জনপ্রিয় আলোচক ও দাঈ আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

পাঁচ দিনের এ কর্মশালায় ইমাম-খতিবদের যুগোপযোগী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—লিডারশিপ, পার্সোনাল ডেভেলপমেন্ট, পাবলিক স্পিকিং, ইফেক্টিভ কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, দাওয়াহ ও মনস্তত্ত্ব, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং মসজিদকে আরও কার্যকরভাবে পরিচালনার কৌশল।

এ ছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ফ্যাক্ট চেকিং, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলা, বিজ্ঞান ও ইসলাম, এলজিবিটিকিউ ও জেন্ডার-সংক্রান্ত চ্যালেঞ্জ, দৈনন্দিন শরীরচর্চা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাসহ দাওয়াহ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, ইমাম ও খতিবদের দক্ষতা বৃদ্ধি এবং দাওয়াহ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভাগভিত্তিক এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এর আগে রংপুর ও রাজশাহী বিভাগের ইমাম-খতিবদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পর্যায়ক্রমে দেশের সব বিভাগের ইমাম-খতিবদের এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বর্তমানে সংশ্লিষ্ট বিভাগে কর্মরত ইমাম বা খতিবদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। প্রার্থীদের দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলাম ও আরবি বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আবেদনকারীদের শিক্ষাগত ফলাফল, অভিজ্ঞতা এবং দাওয়াহ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ