মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মেসির পেনাল্টি 'মিস', এগিয়ে ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার সন্ধ্যায় বেইজিংয়ের বার্ডস নেস্ট নামে পরিচিত অলিম্পিক স্টেডিয়ামে লাতিন আমেরিকার দুই পরাশক্তির লড়াইয়ের শুরু থেকেই রয়েছে টানটান উত্তেজনা।

প্রথম ২০ মিনিটে আর্জেন্টিনার একের পর এক আক্রমণে কোনঠাসা ছিল ব্রাজিল। তবে ম্যাচের ২৮তম মিনিটে আর্জেন্টিনার ডিভেন্ডারদের ভুল ব্রাজিলকে এগিয়ে দেন আতলেতিকো মিনেইরোর ফরোয়ার্ড তারদেলি।

গোলের উৎস মিরান্দার ক্রস। আর্জেন্টিনার ডি-বক্সে বল পাঠিয়েছিলেন তিনি। ফেদরিকো ফের্নান্দেস ফের্নান্দেস হেড করে বিপদমুক্ত করতে গিয়ে বল দেন ডি বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা দিয়েগো তারদেলিকে। তার শট ঝাপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি সের্হিও রোমেরো।

রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় আর্জেন্টিনা। দানিলো বলে পা লাগালেও পড়ে যান আনহেল দি মারিয়া। পেনাল্টি শট নেন লিওনেল মেসি। তার শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন। ফিরতি বলে চেষ্টা করেছিলেন সের্হিও আগুয়েরো, কিন্তু বলে পা লাগাতে পারেননি মেসি।

প্রায় দুই বছর পর সুপার ক্লাসিকোয় মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চোট কাটিয়ে ফিরে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। টানা তৃতীয় ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ