মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

তানজানিয়ায় ‘বাইসাইকেল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

my-bgরাফিদা রাহা : চাকমা ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল’ তানজিনিয়ার  জানজিবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। জানজিবারের স্টোন টাউনে আগামী ৯ থেকে ১৭ জুলাই এই চলচ্চিত্র অনুষ্ঠিত হবে। উৎসবের ‘ফিচার ফিকশন’ বিভাগে প্রদর্শনের ছবিটি মনোনীত হয়েছে।

নির্মাতা অং রাখাইনের এই চলচ্চিত্রটি দেশে বাণিজ্যিকভাবে এখনও মুক্তি পায়নি। ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত ১৩তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে এটি প্রথম প্রদর্শিত হয়। পরে দেখেছেন চট্টগ্রামের দর্শক।

গত বছর নভেম্বরে ‘মাই বাইসাইকেল’ প্রদর্শিত হয় ইউরোপের দেশ এস্তোনিয়ার তাল্লিন ব্ল্যাক নাইট ফিল্ম ফেস্টিভ্যালে। ডিসেম্বরে রাশিয়ার সিলভার আকবুজাত অ্যাথনিক ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতে। চলতি বছরের জানুয়ারিতে সুইডেনের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব গ্যেটেবর্গ ফিল্ম ফেস্টিভ্যালেও প্রশংসিত হয়। এছাড়া ফিনল্যান্ডের স্কাবমাগোভ্যাট ইন্ডিজেনাস ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও কয়েকটি উৎসবে প্রদর্শিত হয় ‘মাই বাইসাইক্যাল’।

কামাল নামের একজনকে ঘিরেই এই ছবির কাহিনি। সে শহরে টিকতে না পেরে বাড়িতে ফিরে আসে একটি বাইসাইকেল নিয়ে। এ সাইকেল দিয়ে একসময় এলাকায় মানুষসহ মালামাল পরিবহন করতে শুরু করেন। আর তাতে তার সংসারের খরচ, ছেলের পড়ার খরচ চলতে থাকে। কিন্তু তার এই সুখ অন্যদের সহ্য হয় না। তিনি ষড়যন্ত্রের শিকার হন।

‘মাই বাইসাইকেল’ -এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল মনি চাকমা, ইন্দ্রিরা চাকমা, ইউ চিং হলা রাখাইন, বিনাই কান্তি চাকমা, আনন্দ চাকমা, সুভাষ চাকমা, জোরাদান চাকমা। চাকমা ভাষায় এই সিনেমাটির নাম ‘মর থেংগারি’, যার বাংলা অর্থ ‘আমার বাইসাইকেল’।

নাসিফুল ওয়ালিদের চিত্রনাট্যে ‘মাই বাইসাইকেল’ ছবিটির চিত্রগ্রহণ করেছেন সৈয়দ কাসেফ শাহবাজী। এই ছবির সংগীত করেছেন অর্জুন। খনা টকিজের ছবিটি প্রযোজনা করেছেন মা নান খিং।

বাংলাদেশ সময় : ১১.৫১, মে ২১ ২০১৬

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ