সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ইস্তাম্বুলে সমবেত মুসলিম বিশ্বের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

23e06050c0824f509473c4c05ca75b3e_18মুসলিম বিশ্বের মধ্যে বিরাজমান মতপার্থক্য দূর করার লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক শীর্ষ সম্মেলন সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে সমবেত হয়েছেন বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

দুদিন ব্যাপী এ শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়েছে এবং এতে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার এরদোগানের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শীর্ষ সম্মেলন শেষ হবে।

১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠার তুরস্ক এই প্রথম এ সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজন করল। আগামী দুই বছরের জন্য ওআইসির সভাপতির দায়িত্ব গ্রহণ করবে তুরস্ক।

এবারের বৈঠকে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে সৌদি রাজা সালমান বি আবদুলআজিজ, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি অংশ নিয়েছেন।

তুরস্ক বলছে, বিশ্বের ১৭০ কোটি মুসলমানের মধ্যে মতপার্থক্য নিরসন করার চেষ্টা করবে তারা।

তবে সিরিয়া ও ইয়েমেন সংকট এ সম্মেলনে কালোছায়া ফেলেছে। সৌদি আরব ও তার প্রতিদ্বন্দ্বী ইরান দুটি দেশের সঙ্কটে বিপরীতে মেরুতে অবস্থান নিয়েছে।

সাবেক উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলে, যেখানে বসে উসমানীয় শাসকরা কয়েক শতাব্দী শাসন করেছেন, আয়োজিত এ সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ