বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফের লাদেনপুত্রের অডিওবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

142064_1অবরুদ্ধ জেরুজালেমকে মুক্ত করার ডাক দিয়েছেন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের কনিষ্ঠ পুত্র হামজা বিন লাদেন।

তিনি বলেছেন, জেরুজালেম মুক্ত করার লড়াই হলো বিশ্বামী ও অবিশ্বাসীদের যুদ্ধ। এ জন্য মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হতে হবে। হামজা বিন লাদেনের এ বক্ত্য উদ্ধৃত করেছে জিহাদি ওয়েবসাইটগুলো নজরদারি করা মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

সোমবার সাইটের এক টুইটে এ কথা বলা হয়।

এতে আরও বলা হয়, অডিও ম্যাসেজের মাধ্যমে হামজা বিন লাদেন এ আহ্বান জানিয়েছেন। সাইটের পরিচালক রিটা কাটজ বলেন, হামজা বিন লাদেন ওই অডিওবার্তায় বলেছেন যে, সিরিয়া বিপ্লবের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা এখন খুব সন্নিকটে।

এর একদিন আগে মিশরীয় বংশোদ্ভূত আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরি সিরিয়ার প্রতিদ্বন্দ্বী জঙ্গি গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তা না হলে জিহাদিদের মৃত্যুঝুঁকি মেনে নিতে হবে। তার এ অডিওবার্তা ইন্টারনেটে প্রচারিত হয়।

এতে তিনি আল কায়েদা সম্পৃক্ত আল নুসরা ফ্রন্টের প্রতি সমর্থন দেন। এই ফ্রন্টটির পরিকল্পনা রয়েছে সিরিয়াকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৃষ্টি করা। তারা নিজেদের মতো করে সেখানে ইসলামিক খেলাফত কায়েম করতে চায়।

আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে মার্কিন স্পেশাল বাহিনী পাকিস্তানে হত্যার কয়েক সপ্তাহের মধ্যে এ দলের নেতা হন আয়মান আল জাওয়াহিরি। ধারণা করা হয়, লাদেনের ঢেঁড়ায় মার্কিন বাহিনী আক্রমণ চালালে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন হামজা বিন লাদেন। এখন তিনি কোথায় আছেন তা কেউ জানে না। তবে গত আগস্টে আল কায়েদা একটি বার্তা প্রকাশ করে হামজা বিন লাদেনের পক্ষ থেকে। তাতে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ