সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

নরসিংদীতে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

3633নরসিংদী প্রতিনিধি : প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টপ্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে বাংলাদেশের স্বাভাবিক সৌন্দর্য।

এমনকি এর অভাবে আমাদের বাংলাদেশের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই আমরা বৃক্ষরোপনে আগ্রহ বাড়ছে। দিনে দিনে এতে সম্পৃক্ত হচ্ছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। তবুও প্রয়োজন এবং চাহিদার কথা বিবেচানা করলে এটা কিছুই না।

এ চাহিদার কথা বিবেচনা করেই উদ্বোধন উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। আওয়ার ইসলামের সঙ্গে একাত্মতা পোষণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নরসিংদীর ‌'সাহেপ্রতাব আলফালাহ্
ইসলামী পাঠাগার'।

কর্মসূচি চলাকালে আয়োজন কমিটির অন্যতম সদস্য এনামুল হক মোল্লা বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের তরুনসমাজের তৈরি হবে গাছের প্রতি এক
ধরনের মমতা। যা তরুন সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে। তিনি বলেন তরুনরা যদি নিজ উদ্যোগে নিজের বাড়ি, বা এলাকায় এ কাজটি শুরু করে তাহলে এ ধরনের কর্মসূচি আরো দশগুন বেগবান হবে। অর্থাৎ আরো দশটি গ্রাম বা শহরে একজন এ কাজে সমপৃক্ত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এলাকর বাইতুল আকসা মসজিদের খতিব মাওঃ
মুফতি মাসুদুর রহমান সাহেব ও জামি‘আ ইসলামিয়া সাহেপ্রতাব মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ সাদেকুর রহমান সিদ্দিকিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ