সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

রুমিকে নিয়ে চলচ্চিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rumiফিচার ডেস্ক : সূফি সাধক মাওলানা জালালুদ্দিন রুমিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে অস্কারজয়ী চিত্রনাট্যকার ডেভিড ফ্রানযোনি। আর জালালুদ্দিন রুমির ভূমিকায় অভিনয়ের জন্য অস্কার বিজয়ী অভিনেতার লিওনার্ডো ডিক্যাপরিয়ো বিবেচনা করা হচ্ছে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

চিত্রনাট্যকার ডেভিড ফ্রানযোনি জানিয়েছেন, হলিউডে মুসলমান চরিত্রকে যেভাবে তুলে ধরা হয় এই ধারাকে ভাঙতে চান তিনি। ৬৯ বছর বয়সী চিত্রনাট্যকার এরই মধ্যে ইস্তাম্বুলে রুমি বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করে পরামর্শ নিয়েছেন। আগামী বছর চলচ্চিত্রায়ন শুরু হবে বলে তিনি জানিয়েছেন। ফ্রানযোনি জানিয়েছে রুমিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের অনেকগুলো যুক্তি আছে এর অন্যতম হল যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা।

তিনি বলেছেন, “আমার মনে হয় এতেই তিনি এখানে একটি অবয়ব আর কাহিনী পেয়ে গেছেন।” ডিক্যাপরিয়ো ছাড়াও পরিচালক এবং প্রজেক্টের প্রযোজক স্টিফেন জোল ব্রাউন শামস তাবরিজির ভূমিকায় রবার্ট ডাউনি জুনিয়রকে আশা করছেন। শামস তাবরিজি হলেন মওলানা জালালুদ্দিন রুমির মুরশিদ। “আমরা এই পর্যায়ের কাস্টের কথা বিবেচনা করছি,” ব্রাউন বলেন। টুইটারে তার এই বিবেচনা অবশ্য খুব আনুকূল্য পায়নি।

</