মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নিহত বেড়ে ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2b1f4a5562bb4067b83c786b4aa2a04b_18 copyআন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে পুরুষ সমকামীদের একটি নাইটক্লাবে এক বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্তত ত্রিশজন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

ভয়াবহ এ হামলায় ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় ঘটনা।

শনিবার রাত ২টায় এ হামলার ঘটনা ঘটে। ক্লাবটিতে উপস্থিত ছিলেন ৩২০ জন নাগরিক। ঘটনার প্রায় তিন ঘন্টা পর পালস ক্লাব নামের ওই নাইট ক্লাবটির ভেতরে ঢুকে আক্রমণকারীকে হত্যা করে পুলিশ । নিহত হবার আগে পুলিশের সাথে তার গুলিবিনিময় হয়। বন্দুকধারী লোকটির হাতে এ্যাসল্ট রাইফেল এবং হ্যান্ডগান ছিল।

পুলিশ জানিয়েছেন, হামলাকারীর নাম ওমর মতিন (২৯)।

স্থানীয় পুলিশ জানায়, নিহত ওমর ফ্লোরিডার এসটি লুইস কাউন্টিতে বাস করতেন। ওমরের মা আফগান নাগরিক ছিলেন বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে ব্রিফ করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এর আগে ২০০৭ সালে ভার্জেনিয়ায় বন্দুকধারীদের হামলায় ৩২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ