বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

wwআওয়ার ইসলাম ডেস্ক : সৌদি আরবে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এক বছর আগে এ বিষয়ে রাজকীয় ডিক্রি জারি হলেও তা কার্যকর হয়েছে গত সপ্তাহে। এর ফলে সিগারেট বিক্রির ওপরও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। সূত্র : সৌদি গেজেট

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী কারো কাছে সিগারেট বিক্রি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে জরিমানা, জেল হওয়ার শাস্তি রয়েছে।

ধূমপান বিরোধী আইনটি কার্যকর হয়েছে ৬ই জুন থেকে। এ আইনের লঙ্ঘন হলেই জরিমানা ও অন্যান্য শাস্তি হতে পারে। সূত্র বলেছেন, নতুন এ আইনে আটটি প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মীয় স্থানের আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, খেলাধুলা হয় এমন স্থান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠান। ওই সূত্র আরও বলেছেন কর্মক্ষেত্র, বেসরকারি কর্মপ্রতিষ্ঠান, সরকারি অফিস, কারখানা, ব্যাংক ও সব জন পরিবহনেও ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। যেসব কারখানায় খাদ্য, পানীয় তৈরি হয় ও প্রক্রিয়াজাত করা হয় সেখানেও ধূমপান করা যাবে না। এর আওতায় আরও রয়েছে ওয়্যারহাউজ, এলিভেটর, বিশ্রামকক্ষ।

যদি কোন প্রকাশ্য স্থানে ধূমপান করা হয় তাহলে সেখানকার প্রধানকে নিশ্চিত করতে হবে যে ওই স্থানটিতে লোকজন নেই এবং সেখানে ১৮ বছরের কম বয়সী কারো যাতায়াত নেই। এ ছাড়া তামাকজাত পণ্য বিক্রি কমিয়ে আনার জন্য নতুন আটটি প্রস্তাবনা আছে। তাতে বলা হয়েছে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে শুধু মুখবন্ধ কন্টেইনারে। তামাকজাত পণ্য বিক্রি করা যাবে শুধু ভেন্ডিং মেশিনে। সেলফ সার্ভিং ক্যাশিয়ারের মাধ্যমে তা বিক্রি করা যাবে না। জন পরিবহনেও তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। তামাকজাত পণ্যে কোন ডিসকাউন্ট দেয়অ যাবে না। উপহার বা ফ্রি স্যাম্পল হিসেবে এসব পণ্য দেয়া যাবে না। এ জাতীয় পণ্যের গায়ে ধূমপান শরীরের জন্য ক্ষতিকর এমন লেবেল লাগানো থাকতেই হবে। সিগারেটের আদলে তৈরি কোন খেলনা বা চকলেট বিক্রি করা যাবে না। এসব নিয়মের লঙ্ঘন হলেই ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। প্রতিবার একজন ধূমপায়ীকে জরিমানা করা হবে ২০০ রিয়াল। এক্ষেত্রে অভিযুক্ত ধূমপায়ী আপিল করার সুযোগ পাবেন। জরিমানা থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে সচেতনতা সৃষ্টিতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ