শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রজানের গুরুত্বপূর্ণ ৩ ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ramadan-Kareem-Wallpaperনাঈমা তামান্না : রমজান মাসে দৈনিক তিন ঘন্টা সময় আছে৷ যে কোন মূল্যেই হোক সেখানে কোন অবহেলা ও ত্রুটি করা যাবে না৷ কারণ সময়গুলোর মাহাত্ম একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত৷ যদি সে সময়টির প্রতি যত্নশীল হওয়া যায় তবে সারা মাসের হিসেবে তা নব্বই ঘন্টা হয়ে যাবে৷ যা একটা মানুষের জন্য জীবনের বিশাল পাওনা৷

বছরের অন্যদিনগুলোতে এই সুযোগটি গ্রহণ করা হয়ে ওঠে না৷

১. ইফতারের সময়৷ হাদিসে আছে ইফতারের সময় করা বান্দার দোয়া কখনোই ফেরত দেয়া হয় না৷ সুতরাং তাড়াতাড়ি ইফতার তৈরি করে দোয়ার জন্য অবসর হয়ে যাওয়া৷ নিজের জন্য দোয়া করবে, এবং নিজের প্রিয়জনদের জন্য দোয়া করবে৷ দোয়ায় মৃত মুসলমানদের ভুলবে না৷ কারণ তারা দোয়ার মুখাপেক্ষী৷

২. ২য় সময়টা হলো শেষ রাতের সময়৷ ঐ সময় আল্লাহর সাথে বন্ধুত্ব করার শ্রেষ্ঠ সময়৷ কেননা তিনি তখন ডাকতে থাকেন, কে আছো সুয়ালকারী আমার কাছে চাও, আমি তাকে দিবো৷ কে আছো ক্ষমা প্রার্থণাকারী আমি তাকে ক্ষমা করবো৷ সারা বছরই তিনি শেষ রাতে আমাদের খুব কাছে চলে আসেন এবং বান্দাদের ডাকাডাকি করেন৷

কিন্তু আমরা গুরুত্বপূর্ণ  এ সময়ে ঘুমেই বিভোর থাকি৷ রমজানে বেশি গুরুত্ব এজন্য দেয়া হয়েছে কেননা তখন সবাই ইচ্ছায় অনিচ্ছায় ইফতারের জন্য উঠে৷ তাই সময়টা কাজে লাগানো সহজ এবং তখন বেশি বেশি ইস্তেগফার করা উত্তম হবে৷

৩. তৃতীয় সময়টা হলো ফজরের পর এশরাকের সময় পর্যন্ত সময়টা জায়নামাজে ইবাদতে কাটানো৷ বাকি সময়গুলোর প্রতি যত্নবান হতে হবে জিকিরের মাধ্যমে এবং গিবত থেকে বেঁচে থাকার মাধ্যমে৷ কেননা গিবত আমলগুলোকে সমূলে উপড়ে ফেলে এবং খুব লক্ষ্য রাখতে হবে ফরজ নামাজগুলোর প্রতি৷ যেনো কোন ক্রমেই ছুটে না যায়৷ এবং বেশি বেশি নফল পড়া কেননা এই দিনগুলো বড় মোবারকময়৷ জীবনের দ্বিতীয়বার পাবো এমন কোনো গ্যারান্টি নেই৷

আল্লাহ কবুল করুন আমাদের সিয়াম সাধনা৷ সত্যিকারের আত্মসংযোমী বানিয়ে দিন৷

একজন আরব সাহিত্যিকের লেখা থেকে

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ