শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

‘জাসদ শতভাগ ভণ্ডের দল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

SayedAshrafulIslamআ্ওয়ার ইসলাম ডেস্ক : ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে ‘শতভাগ ভণ্ডের দল’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, এই দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভায় সৈয়দ আশরাফ এই মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ জাসদের বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টি করার অভিযোগ এনে বলেন, ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন একটি সফল মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালিয়েছে। এরা বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টি না করলে দেশবাসী আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ভিন্ন বাংলাদেশ দেখত।’

আরেকটি সমাজতান্ত্রিক দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন মধুর ক্যান্টিনে চা খেতাম তখন কমিউনিস্ট পাটির বন্ধুরা হোটেল শেরাটনে বসে রেড ওয়াইন খেত।’

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ