মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিশ্বের ব্যয়বহুল কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran1 copyআব্দুল্লাহ মুহাম্মাদ যুবায়ের : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে তৈরি একটি কুরআনের সংস্করণ আজ উন্মোচন করবেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। সোমবার তেহরানে ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে কুরআনটি প্রদর্শন করা হয়।

প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মেহেরদাদ জান ফাজা জানান, ইরানি শিল্পীদের আকর্ষণীয় ক্যালিগ্রাফি বা শৈল্পিক লিপি ও নক্সা থাকার কারণেই এই কুরআন বিশ্ব ইতিহাসে কুরআনের এক অনন্য ও সবচেয়ে ব্যয়বহুল সংস্করণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও জানান, কুরআনের কপি তৈরির এই প্রকল্প সম্পন্ন করতে ১৮ বছর লেগেছে এবং এতে খরচ হয়েছে ৬০ বিলিয়ন রিয়াল বা ১৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থ (সাড়ে ১৩ কোটি টাকা)। কুরআনের এই অমূল্য সংস্করণটি তৈরির খরচ যুগিয়ে জানা-ফাজা’র পরিবার। এই কুরআনের প্রদর্শনীর আয় থেকে অর্জিত অর্থ দাতব্য খাতে এবং ইস্পাহানের একটি ইয়াতিমখানা নির্মাণের কাজে ব্যয় করা হবে।

তেহরানের ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু হয়েছে ১৩ জুন। ইমাম খোমেনী গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড বা মোসাল্লায় এই প্রদর্শনী চলবে ২৯ জুন পর্যন্ত।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ