বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এশিয়ান টিভিতে প্রতিদিন ‘কোরআন আমার ভালবাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran amar valobash copyআমিন ইকবাল : কুরআন নাজিলের মাস রমজান। এ মাসে মুমিন হৃদয়ে কুরআনে সুর বাজে। মসজিদে মসজিদে নামে তেলাওয়াতের উৎসব। কুরআনের সেই সুর ও ঐশী কালামের হৃদয়ছোঁয়া বাণী- বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে পবিত্র রমজানে এশিয়ান টিভি আয়োজন করেছেন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘কোরআন আমার ভালবাসা’। হামদর্দ রুহ আফজা নিবেদিত অনুষ্ঠানটি বিশ্বসেরা হাফেজে কোরআনদের নিয়ে বাংলাদেশে ২য় আয়োজন। এতে থাকছে সৌদি আরব, মিশর, কাতার, ইরানসহ বিশ্বের খ্যাতনামা আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় বিজয়ী বিশ্ব বিখ্যাত হাফেজে কুরআনদের পবিত্র কণ্ঠের তেলাওয়াত ও তাদের সফল জীবনের গল্প।

পাশাপাশি দেশের নানা প্রান্তের বরেণ্য ব্যক্তি তাদের জীবনে কোরআনের প্রভাব, কুরআনের সাথে নানা আবেগঘন স্মৃতি পছন্দ ও ভালোলাগার নানা কথা তুলে ধরে স্মৃতিচারণ করছেন। অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন গাজী মুহাম্মদ সানাউল্লাহ। প্রযোজনা করছেন নূরুল আলম তরিত।

অনুষ্ঠান বিষয়ে গাজী মুহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘বিশ্বের নানা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের যে সকল বিস্ময়কর প্রতিভা বিজয়ী হচ্ছেন- জাতীয় পর্যায়ে তাদের তুলে ধরা ও প্রতিভার মূল্যায়ন করতেই এশিয়ান টিভির এই আয়োজন। আয়োজনটি গত বছর থেকে শুরু হয়েছে। দর্শকদের অভাবনীয় সাড়া ও উৎসাহে এবছর আরও নিঁখুত ও সমৃদ্ধভাবে আয়োজনটি প্রচার করা হচ্ছে। আমাদের কাছে প্রতিদিন ফোন, ই-মেইল, চিঠি ইত্যাদির মাধ্যমে অনেকেই বলছেন, বিশ্ব জয় করা হাফেজে কোরআনদের হৃদয়ছোঁয়া তেলাওয়াত ও কোরআন নিয়ে তাদের ভালোবাসার গল্প শুনে অনেকেই আপ্লোত হচ্ছেন, গলিত হচ্ছেন। দর্শক-শ্রোতাদের এমন উৎসাহ ও ভালবাসা সঙ্গে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই।’

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ