সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ভিক্ষু ধরতে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

wat-phra-dhammakaya-5[2] copyআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার আত্মসাতের অভিযোগে একটি প্রভাবশালী বৌদ্ধমন্দিরের প্রধান ভিক্ষুকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে সেদেশের পুলিশ।

ওই ভিক্ষুর নাম পাহরা দাম্মাচাইয়ো। তিনি থাইল্যান্ডের উত্তরের ওট দাম্মাকাইয়া মন্দিরের অ্যাবট বা প্রধান ভিক্ষু।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে কয়েক দফা তলব করলেও কিন্তু তিনি সাড়া দেননি। তাই বাধ্য হয়ে পুলিশ তাকে আটক করতে মন্দিরটিতে অভিযান শুরু করলো।

এদিকে পাহরা দাম্মাচাইয়োর কয়েকশ ভক্ত মন্দিরের সামনে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষের কোন খবর পাওয়া যায়নি।

৭২ বছর বয়সী পাহরা দাম্মাচাইয়ো কয়েক মাস ধরেই মন্দিরটির ভেতরে অবস্থান করছেন। গ্রেপ্তার হওয়ার ভয়ে শরীর খারাপ হওয়া সত্ত্বেও তিনি বের হননি।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ