সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ধর্ম যাজকের প্রশংসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2b1f4a5562bb4067b83c786b4aa2a04b_18 copyজাকারিয়া হারুন : ফ্লোরিডার সমকামী নাইটক্লাবে সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে শোকের মাতম। এর মধ্যে যুক্তরাষ্ট্রেরই এক খৃস্টান যাজক এই হত্যাকাণ্ডের প্রশংসা করলেন। খৃস্টান ওই যাজক অরল্যান্ডোতে হামলা চালিয়ে ৫০ জন সমকামীকে হত্যার ঘটনার প্রশংসা করে বলেছেন, সে রাতের পর অরল্যান্ডো অনেক বেশি নিরাপদ হয়েছে।

সেক্রেমেন্টোর ভেরেটি ব্যাপ্টিস্ট চার্চের দায়িত্বরত এই যাজকের নাম রজার জিমেনেজ। গত রোববারের সাপ্তাহিক বক্তব্যে জিমেনেজ এ সব কথা বলেন।

চার্চে আগাতদের উদ্দেশে তিনি বলেন, গতকালের ঘটনায় আপনারা কি খুব দু:খিত? আমি দুঃখিত নই। আমি বিশ্বাস করি এটা সমাজের জন্য উপকারী হয়েছে। আমার মনে হচ্ছে এখন ফ্লোরিডা এবং অরল্যান্ডো অনেক বেশি নিরাপদ জায়গা।

তিনি আরো বলেন, আমাদের সরকার সঠিক পথে থাকলে তাদের উচিৎ ছিলো, সব সমকামীকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে উড়িয়ে দেয়া।

যাজকের এই বক্তব্যে পশ্চিমা মিডিয়াগুলোতে সমালোচনার ঝড় ওঠেছে।

সূত্র : ডেইলি বিস্ট

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ