শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ঝিনাইগাতীতে গৃহবধূ ধর্ষণ, গ্রেপ্তার ইউ.পি মেম্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dorson.gpgমোরাদ খান, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলার ধানশাইল ইউনিয়নের সাবেক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া গ্রামের দরিদ্র রিক্সা চালক সাবর আলী জীবিকা নির্বাহের জন্য ঢাকায় অবস্থান করলে গত মঙ্গলবার একই এলাকার সাবেক মেম্বার শাহ জালাল ওই রিক্সা চালকের ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এই ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বৃহস্পতিবার ঝিনাইগাতী থানায় একটি ধর্ষণ মামলা করলে তাৎক্ষণিক পুলিশ অভিযান পরিচালনা করে শাহ জালালকে গ্রেফতার করে।

ধর্ষিতা ওই গৃহবধূ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন যাবৎ আমার স্বামী জীবিকার প্রয়োজনে বাড়িতে না থাকায় ওই মেম্বার নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাতে আমি রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার এ সর্বনাশ করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ঘটনা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ