সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ছয় সদস্যের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 TTP-Syria copyআন্তর্জাতিক ডেস্ক : তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদের ভাই এবং চাচাসহ সংগঠনটির ছয় গুরুত্বপূর্ণ সদস্য পাক নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা আজ রবিবার জানান, আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন কুররাম এজেন্সিতে তারা আত্মসমর্পণ করেছেন।

জানা গেছে, হাকিমুল্লাহ মেহসুদ এর ভাই এজাজ মেহসুদ এবং চাচা খায়ের মুহাম্মদ মেহসুদ গতকাল শনিবার কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। তারা আত্মসমর্পণের জন্য আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢুকেছেন নাকি পাকিস্তানের গোপন আস্তানা থেকে বের হয়ে এসেছেন এ ব্যাপারে কিছু জানা যায়নি।

এ বিষয়ে এখন পর্যন্ত টিটিপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

মার্কিন ড্রোন হামলায় ২০১৩ সালের নভেম্বরে উত্তর আফগানিস্তানে নিহত হন টিটিপির সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদ।

সূত্র : রেডিও তেহরান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ