মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

প্রকাশের আগেই সাড়া ফেলেছে ‘সাল্লি আলা মুহাম্মাদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

salli ala muhammadআবিদ আনজুম : বাংলাদেশে ইসলামি সঙ্গীত নিয়ে এ ধরনের ঘটনা বিরল। প্রকাশের আগেই তুমুল সাড়া ফেলেছে সঙ্গীত সাল্লি আলা মুহাম্মদ। শ্রোতারা এখন মুখিয়ে আছেন কবে আসবে অ্যালবামটি।

জানা গেছে, মে মাসের মাঝামাঝি সময়ে গানটির ট্রেইলার ছাড়া হয় ইউটিউবে। ট্রেইলারে সঙ্গীতটির প্রথম অংশের সঙ্গে জুড়ে দেয়া হয়েছিল শিল্পীদের কথা। মাত্র কয়েকদিনেই ফেসবুক ইউটিউব মিলিয়ে ট্রেইলারটি দেখেছেন ১লাখের ওপরে।

কলরবের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান জানিয়েছেন, সাল্লি আলা ‍মুহাম্মদের ভিডিওতে পাঠকের জন্য থাকবে বেশ কিছু চমক। ইসলামী সঙ্গীতে এমন চমৎকার কম্পোজিশন, মনোরম পরিবেশে ভিডিও ধারণ খুব কম হয়েছে। সবমিলিয়ে অন্যরকম একটি সঙ্গীত অ্যালবাম পাচ্ছে শ্রোতারা।

শ্রোতারা যে ধরনের ইসলামী সঙ্গীত আশা করেন তার সবই রয়েছে অ্যালবামটিতে। সুতরাং কলরব বন্ধুদের আশা, খুব সহজেই মন জয় করবে কলরববন্ধুদের।

সঙ্গীতটির গীতিকার বিশিষ্ট কবি সাইফ সিরাজ। সুরকার মুহাম্মদ বদরুজ্জামান। একসঙ্গে গেয়েছেন কলরবের কিশোর বন্ধুরা।

প্রথমত এটি সাল্লি আলা মুহাম্মাদ এ্যালবামের টাইটেল ট্র্যাক। এর ভিডিওটি আসবে দুয়েকদিনের মধ্যে। আর অ্যালবামটি আসছে ২২রমজান। এতে কলরবের জনপ্রিয় সব শিল্পীদের অংশগ্রহণ থাকছে। এ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। এইই প্রথম এমন একটি অ্যালবাম বের হচ্ছে যার প্রতিটি গানেই রয়েছে বৈচিত্র্য।

উল্লেখ্য, প্রথম ইসলামি কোনো সঙ্গীত হিসেবে অ্যালবামটি মি্উজিকের বিশাল বাজার রবি মিউজিক এ্যাপে স্থান পাচ্ছে। গুগল প্লে থেকে যে কেউ এটি ডাউনলোড করে শুনতে পারবে।

সঙ্গীতটির ট্রেইলার

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ