শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

'কুরআন বুঝতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2016-06-17-kuranমুফতি মুহাম্মদ আমিমুল ইহসান : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, সঠিকভাবে কুরআন তেলাওয়াতও না বুঝায় আজ মুসলমানদের এ দুরবস্থা। ১৪০০ শত বছর যাবত কুরআনের একটি বাণীও পরিবর্তন হয়নি। বিশ্ববাসীর নিকট কুরআন অবিকৃত অবস্থায় দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছে।

ইস্তাম্বুলের ফাতেহ মসজিদে গত শুক্রবার আন্তর্জাতিক চতুর্থ কুরআন হিফজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, ইসলামের সর্বপ্রথম বাণী ‘ইকরা’। মুসলিম উম্মাহকে কুরআনের শুরু থেকে শেষ তেলাওয়াত করতে হবে ও বুঝতে হবে। এ সময় তিনি মুসলিম উম্মাহকে প্রকাশ্যে ও গোপনে কুরআন মেনে চলার পরামর্শ দেন।

উল্লেখ্য, তুরস্কে অনুষ্ঠিত এ ৪র্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আব্দুল আখির। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সূত্র : দৈনিক ওয়াতন, সৌদি আরব

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ