শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

আসবেন মদিনার ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olama1466234805-446x250স্টাফ রিপোর্টার : বাংলাদেশে জঙ্গিবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে মদিনা মসজিদের ইমামকে নভেম্বর মাসে ঢাকায় আনার চেষ্টা হচ্ছে৷ জানিয়েছেন জঙ্গিবাদের বিরুদ্ধে লাখো আলেমের ফতোয়া প্রকাশকারী শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ৷

শনিবার ঢাকায় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে ১ লাখ ১ হাজার ৭৫০ ইসলামি চিন্তাবিদ, আলেম এবং মুফতির ফতোয়া প্রকাশ করা হয়৷ এই ফতোয়ায় ৯ হাজার ২০ জন নারী আলেমও স্বাক্ষর করেন৷ শুধু তাই নয়, মসদিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে হেফাজতে ইসলামের কয়েকজন শীর্ষ নেতাও এই ফতোয়ায় স্বাক্ষর করেছেন৷

মাওলানা মাসুদ বলেন, ‘‘মানুষ হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলামের দৃষ্টি মহাপাপ’’। বাংলাদেশ জমিয়তুল উলামা এখন সারাদেশে এই ফতোয়ার মূল কথা ছড়িয়ে দিতে চায়৷ বাংলাদেশ সরকার ছাড়াও ফতোয়ার ইংরেজি অনুবাদ জাতিসংঘ এবং ওআইসিতে পাঠানো হবে৷ এছাড়া সারাদেশে ইমামদের মাধ্যমে মসজিদে এবং মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই ফতোয়ার কথা জানানো হবে৷ এ জন্য ফতোয়ার সংক্ষিপ্ত বই এবং লিফলেট ছাপানোর পরিকল্পনাও হয়েছে৷ একই সঙ্গে বছরব্যপী ওয়াজ ও সমাবেশের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে আলোমদের এই অবস্থানের কথা তুলে ধরা হবে৷

মাওলানা ফরিদউদ্দিন মাসউদ জানান, ‘‘আগামী নভেম্বরে ঢাকায় একটি বড় ধরনের ইসলামি সমাবেশ করার পরিকল্পনা আছে আমাদের৷ ঐ সমাবেশে আমরা মুসলমানদের সবচেয়ে পবিত্র মসজিদ মদিনা মসজিদের ইমামকে আনার পরিকল্পনা করছি৷ আমরা এরইমধ্যে তাঁর সঙ্গে কথাও বলেছি৷ তিনি আসতে সম্মত আছেন৷ তবে সরকারের পক্ষ থেকে তাঁকে দাওয়াত দিতে হবে, যেহেতু তিনি সেখানে সরকারি পদে আছেন৷ আমরা আশা করছি, সরকারের পক্ষ থেকে দাওয়াত পাঠাতে পারবো৷''

তাঁর কথায়, ‘‘মদিনা মসজিদের ইমাম ঢাকায় আসলে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের অবস্থান তুলে ধরবেন৷ এতে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া হবে৷''

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ