সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বিশ্বে শরণার্থীর রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Europe-refugee-crisis-Father-and-baby-Caritas-Greece_opt_fullstory_largeআন্তর্জাতিক ডেস্ক : সংঘর্ষ, সহিংসতায় অস্থির বিশ্বে শরণার্থীর সংখ্যা নতুন রেকর্ড স্থাপন করেছে। গত বছরের শেষ নাগাদ বিশ্বে উদ্বাস্তু মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ছয় কোটি।

আজ সোমবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন বা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে- ইতিহাসে এই প্রথম পৃথিবীতে শরণার্থীর সংখ্যা ছয় কোটি ছাড়িয়ে গেল। গত এক বছরে সারা পৃথিবীতে উদ্বাস্তু হয়েছে পাঁচ কোটি ৮০ লক্ষ মানুষ ।

প্রতিবেদনটি বলছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ উদ্বাস্তু হয়েছে সিরিয়া আফগানিস্তান ও সোমালিয়া থেকে। এই বিপুল সংখ্যক উদ্বাস্তুর শতকরা ৫১ ভাগ শিশু। এর মধ্যে বহু শিশু রয়েছে যারা মা-বাবাকে হারিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বহু শিশু একা একা শরণার্থী হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, ২০১৫ সালে প্রতি মিনিটে গড়ে ২৪ জন মানুষ উদ্বাস্তু হয়েছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ