বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওমরাহ হাজিরাই মক্কা শরিফের চত্ত্বরে নামায পড়তে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

makkaএম রবিউল্লাহ : পবিত্র মাহে রমজানে শুধু ওমরাহ পালনকারীরাই মক্কা শরিফের চত্ত্বরে নামায পড়তে পারবেন। সেই সঙ্গে নামাজ আদায়ের পরপরই মক্কার দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের মাতাফ এলাকা ত্যাগের পরামর্শ দিয়েছেন মক্কার গর্ভনর খালিদ আল ফয়সাল। মাতাফ এলাকায় সর্বসাধারণের ভিড়ে ওমরাহ পালনকারীদের নামাজ আদায়ে কষ্ট হওয়ার কারণে নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়।

এক টুইটার বার্তায় তিনি বলেন, নামাযের সময় মাতাফে অনেক ভিড় হয়। তাতে ওমরাহ করতে আসা হাজিরা ভোগান্তিতে পড়ে। তাওয়াফে হাজিদের ওমরাহ করতে ও আসাদের গ্রান্ড মসজিদের চত্ত্বরে নামাজের সুযোগ দিতে হবে। তাই রমজানে সর্বসাধারণের গ্রান্ড মসজিদ চত্ত্বর ছাড়া উচিত।

গভর্নর আরো জানান, গ্রান্ড মসজিদের অভ্যন্তরীণ করিডোরে ও উত্তরে বর্ধিত উপরের ফ্লোরে নামাযের জন্য অনেক জায়গা আছে সেখানে নামায পড়ার সুযোগ রয়েছে। শুধু ওমরাহ পালনকারীরা গ্রান্ড মসজিদদের চত্ত্বরে নামায পড়তে পারবেন। আরব নিউজ

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ