বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গুলিস্তান-সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

basস্টাফ রিপোর্টার : গুলিস্তানে একটি কার্যালয়ের দখল নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্ব ও সংঘর্ষের জেরে গুলিস্তান-সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার মধ্যরাত থেকেই ওখান থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়ছে না।

চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটগামী অনেক যাত্রী মঙ্গলবার সকালে সায়েদাবাদে গিয়ে কোনো বাস না পেয়ে অপেক্ষায় আছেন। তবে বাস কখন চলবে, কেউ বলতে পারছেন না।

যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, “মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না।”

তবে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ