মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ছাত্র ঐক্যের মুখপাত্রের দায়িত্বে আল আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alamin2 copyঢাকা : সমমনা ইসলামী ছাত্রসংগঠনসমূহ নিয়ে গঠিত সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীনকে।

সর্বদলীয় ইসলাম ছাত্র ঐক্যের এক বৈঠকে  নূরুল ইসলাম আল-আমীনকে নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব দেয়া হয়। এর আগে গত ১৮ জুন পর্যন্ত ছাত্র জমিয়তের সভাপতি মুহা. নাছির উদ্দিন খান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২৪ মে  জাতীয় প্রেসক্লাবে ‘ইসলাম বিরোধী শিক্ষানীতি, শিক্ষা আইন বাতিল এবং সেক্যুলার পাঠ্যসূচি সংশোধন’ এর দাবিতে সমমনা আটটি ইসলামী ছাত্র সংগঠনের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ ঘটে। এ ঐক্য পরিষদে রয়েছে ৮টি ইসলামী ছাত্র সংগঠন। এগুলো হচ্ছে- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।

আত্মপ্রকাশের পর থেকে নূরুল ইসলাম আল আমীন প্রেসিডিয়ামের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। একই সঙ্গে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, ইসলাম বিরোধী শিক্ষানীতি, শিক্ষা আইন বাতিল এবং সেক্যুলার পাঠ্যসূচি সংশোধনের দাবিতে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি, জাতীয় রাজনীতিবিদ ও শিক্ষবিদদের সঙ্গে মতবিনিময়, বিভাগীয় শহরে ছাত্র গণসমাবেশ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ