সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

চাদের শরনার্থীদের বিশুদ্ধ পানি ও খাদ্য দেবে তুরস্ক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cadওয়ালি খান রাজু : তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ চাদে অবস্থানরত শরণার্থী এবং গ্রীষ্মের খরায় আক্রান্ত ১১০০০ পরিবারকে এই পবিত্র মাহে রমজানে বিশুদ্ধ পানি এবং খাদ্য সরবরাহ করবে।

তুরস্কের দূর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ (AFAD) এক বিবৃতিতে জানায়, মধ্য আফ্রিকার দেশ চাদ এক কঠিন সময় পার করেছে। বোকো হারামের ভয়ে পালিয়ে আসা শরনার্থীদের চাপ আর গ্রীষ্মের খরায় আক্রান্তদের নিয়ে চাদ বিপাকে আছে আর তুরস্ক সবসময়ের মত চাদের সাথে ছিল, আছে এবং থাকবে।

তুরস্কের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, তুরস্ক চাদকে ১ মিলিয়ন লিরা সাহায্য প্রদান করবে এবং ১১০০০ পরিবারের প্রতি পরিবারকে প্রয়োজনীয় চাল, আটা, পাস্তা তেল, চিনি প্রদান করবে

উল্লেখ্য, তুরস্ক আন্তর্জাতিক মানবিক সাহায্য প্রদানে বিশ্বে তৃতীয় স্থানে আছে।
অন্যদিকে UNHCR এর মতে মধ্য আফ্রিকার দেশ চাদ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বোকো হারামের ভয়ে পালিয়ে আসা রেকর্ড সংখ্যক শরণার্থী আশ্রয় দিচ্ছে। শুধু মাত্র সুদানেরই রয়েছে ৩ লক্ষ ৫০ হাজার শরণার্থী এছাড়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ৯০ হাজার এবং নাইজেরিয়া থেকে ১২ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে চাদ। সূত্র : ওয়ার্ল্ড বুলেটিন

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ