শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ঢাকায় মসজিদের সংখ্যা কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Bazraঢাকা : মসজিদের শহর ঢাকা।  তবে ঢাকায় মসজিদের সংখ্যা কত তা হয়তো আমরা অনেকেই জানি না। ঢাকা শহরে ৫ হাজার ৭৭৬টি মসজিদ রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।  মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের এক জরিপ থেকে এ তথ্য তুলে ধরেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, কুয়েতের সহায়তায় চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিদেশি সহায়তা পাওয়া গেলে আরো মসজিদ নির্মাণের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি। কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে।

তিনি জানান, নকশা চূড়ান্ত হওয়ার পর একনেকে অনুমোদিত হলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। প্রকল্পের আওতায় দেশের প্রতি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করা হবে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ