বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভারতে সেলফি তুলতে গিয়ে সাতজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

main_900 copyআন্তর্জাতিক ডেস্ক : গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে নদীতে ডুবে সাত যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গঙ্গায় সাঁতার কাটতে নামার আগে ‘সেলফি’ তুলছিলেন ১৯ বছরের যুবক শিবম। তখন খুব বৃষ্টি হচ্ছিল।
পা পিছলিয়ে গঙ্গায় পড়ে যান শিবম। সেটা দেখে জলে ঝাঁপ দেন একই সঙ্গে গঙ্গায় সাঁতার কাটতে আসা মাকসুদ। গঙ্গায় তখন ভীষণ স্রোত। শিবম আর মাকসুদ তলিয়ে যেতে থাকলে বন্ধুদের বাঁচাতে একে একে জলে ঝাঁপ দেন আরও পাঁচ বন্ধু”।

কিন্তু স্রোতের সঙ্গে লড়াই করে বেশীক্ষণ টিকতে পারেননি কেউই। ডুবুরী যখন নামানো হয়েছে, কেউই আর বেঁচে নেই।
প্রায় দুঘণ্টা চেষ্টা করে সাতজনের দেহই উদ্ধার করেন ডুবুরীরা। হাসপাতালে নিয়ে গেলে সবাইকেই মৃত বলে ঘোষণা করা হয়।
সূত্র : বিবিসি

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ