সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

মালয়েশিয়ায় রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Malaysian muslim family breaking their fast on the first day of the holy Islamic month of Ramadan in Kuala Lumpur, Malaysia, on Thursday, June 18, 2015.  During Ramadhan, Muslims are called to practice more actively the dictates of their faith such as tolerance, patience and an increase in works of charity.  (AP Photo/Vincent Thian)

শাহাদাত হোসাইন : মালয়েশিয়ান মুসলমানরা মসজিদ ও ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জা করার মাধ্যমে রমজানকে স্বাগত জানায়। এ উপলক্ষে মহিলারা ঘরের ব্যবহার্য আসবাবপত্র কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েন। শাবানের ২৯ তারিখে অধীর আগ্রহে রমজানের চাঁদ দেখার চেষ্টা করতে দেখা যায় অনেককে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাঁদ দেখার ব্যবস্থাপনা থাকে। চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রীয় প্রচারমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে ঘোষণা দেয়া হয় এবং রোজা রাখার আহ্বান জানানো হয়।

রমজান পদার্পণের সঙ্গে সঙ্গেই মালয়েশিয়ার প্রধান সড়কগুলোর চেনা রূপ পাল্টে যায়। এমনিতে সারা বছর সড়কগুলো থাকে পরিচ্ছন্ন, তার ওপর রমজান উপলক্ষে বাড়তি সাজসজ্জা ও পরিচ্ছন্নতা অভিযানের ফলে সড়কগুলো ঝকঝক করতে থাকে। সড়কবাতির পাশাপাশি রমজানের সম্মানে আলোকসজ্জার ফলে দেশজুড়ে বিরাজ করে অনন্য মায়াবী রূপময়তা।

রমজান উপলক্ষে সেখানকার মুসলমানদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের সংস্কৃতি বেশ পুরনো। অভিবাদনস্বরূপ তারা ‘শাহরুন মুবারাকুন’, রমজান ও রোজার আয়াত বা হাদিসসংবলিত খামসমেত প্রীতিকার্ড বিনিময়ের মাধ্যমে খুশি ও আনন্দ প্রকাশ করে থাকে, যা অধিকাংশই লেখা থাকে আরবি ভাষায়। এছাড়াও গ্রামে মসজিদে মসজিদে পবিত্র রমজানের আগমন উপলক্ষে বিশেষ আলোচনা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। গ্রামীণ ভাষায় ‘ডোক’নামীয় বিশাল আকারের সাইরেনের মাধ্যমে রমজান আগমনের বার্তা দিগ্বিদিক ছড়ানো হয়।

[caption id="attachment_3270" align="alignnone" width="800"]malesia2 রমজানের চাদ দেখছেন মালয়েশিয়ান মুসলিমরা[/caption]

মালয়েশিয়ান সরকার রমজান উপলক্ষে রোজাদারসম্পৃক্ত সব স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। অসহায়, গরিব ও দুস্থদের জন্য থাকে বিশেষ সহায়তা। সাহরি, ইফতার ও রোজাসংশ্লিষ্ট অন্যান্য আমলে দুর্ভোগ বা সমস্যা চিহ্নিতকরণে সরকারি মনিটরিং ব্যবস্থা থাকায় সেখানকার অধিবাসীরা পরম শান্তিতে সিয়াম পালন করতে পারেন। সরকারের পাশাপাশি ব্যবসায়ীরাও নিত্যপণ্যে মূল্যহ্রাস বা বিশেষ ছাড়ের ব্যবস্থা করে থাকে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দেশব্যাপী রমজানসংশ্লিষ্ট সামগ্রী বিতরণ করা হয়। আয়োজন করা হয় হিফজ ও কেরাত প্রতিযোগিতাসহ ধর্মীয় শিক্ষামূলক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে থাকে রাসুলুল্লাহ (সা.) এর জীবনী, সাহাবাদের জীবনী, ফিকাহ, আহকাম ও তফসিরসহ রমজান ও রোজাসংশ্লিষ্ট বিভিন্ন ফাজায়েল ও মাসায়েল বিষয়ের বৈচিত্র্যময় সমাহার। এর মাধ্যমে জনসাà