মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শৈলকুপায় গৃহবধুর মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ddখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার রোজিনা নামের এক গৃহবধুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার উপর ফেলে রেখে গেছে দূর্বত্তরা। বুধবার রাত ১০ টার দিকে বড়দাহ গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ রাস্তা পাশ থেকে লাশ উদ্ধার করেছে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে পুলিশ জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শৈলকুপার বড়দাহ গ্রামের মাসুদ রানার স্ত্রী রোজিনা খাতুন দুই সন্তানের জননী। তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে উঠেছে। আর ছোট মেয়ের বয়স ৪ বছর। রোজিনার স্বামী মাসুদ রানা ঢাকায় একটি কোম্পানীতে চাকরি করেন।
বুধবার রাতে তারাবির নামাজের সময় রোজিনাকে বাড়ীতে খুজে পাওয়া যাচ্ছিল না। বাড়ীর আশে পাশের মাঠ পানবরজসহ কয়েকটি জায়গায় খোজাখুজির পর রাত ১০টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। কিন্তু যেখানে মৃতদেহ পড়ে ছিল সেখানে কোন রক্তের চিহ্ন ছিল না। যে কারনে লাশ দেখে পরিবারের সন্দেহ হয় রোজিনাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে মহাসড়কে ফেলে দেওয়া হয়েছে।

রোজিনার পিতা আব্দুল আজিজ জানান, তার মেয়ের লাশ রাস্তায় পড়ে ছিল। তবে সেখানে কোন রক্ত না থাকায় তার সন্দেহ তার উপর শারিরীক নির্যাতনের পর হত্যা করে মহাসড়কে ফেলে রাখা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার এসআই কামাল হোসেন জানান, খবর পেয়ে রাস্তার পাশ থেকে গৃহবধু রোজিনার লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধু রোজিনা কে ধর্ষন ও হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করার পর জানা যাবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটক/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ