সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

‘ইইউ প্রশ্নে গণভোট হতে পারে তুরস্কেও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

30218100 copyআন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে যোগদান প্রশ্নে গণভোটের আয়োজন করতে পারে তুরস্ক। গতকাল এক ইফতার মাহফিলে এমন ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্ক দীর্ঘদিন যাবত ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চেষ্টা করে আসছে।

ইইউতে থাকা না থাকা নিয়ে ব্রিটেনে গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে এরদোগান বলেন, ‘আমরাও ব্রিটেনের মত জনগণকে ভোট দিতে বলতে পারি। আমরা জিজ্ঞাসা করব ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের আলোচনা কী অব্যাহত রাখা উচিত নাকি আমরা এর সমাপ্তি টানব?’ তিনি বলেন, জনগণ চালিয়ে যেতে বললে আমরা আলোচনা জারি রাখব।

এরদোগান অভিযোগ করেন, ইইউ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় তুরস্ককে সদস্য দেশ হিসেবে গ্রহণ করতে চায় না

১৯৬৩ সালে তুরস্ককে ইইউর সদস্যপদ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু ৫৩ বছরেও তার বাস্তবায়ন হয়নি। ১৯৮৭ সালে তুরস্ক ইউতে প্রবেশের জন্য আবেদন করে। কিন্তু ২০০৫ সাল থেকে এই আলোচনা স্থগিত হয়ে যায়। ইইউর অভিযোগ, তুরস্ক একনায়কতন্ত্রের দিকে হাঁটছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ