মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘দেশে পলাশী যুদ্ধের অবস্থা বিরাজমান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnp-noma copyআওয়ার ইসলাম ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, পলাশী যুদ্ধের সময় যে অবস্থা বিরাজমান ছিলো, বর্তমানে বাংলাদেশেও একই অবস্থা বিরাজ করছে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভয়েস অব ডেমোক্রেসি আয়োজিত ‘ঐতিহাসিক পলাশী দিবসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে ক্ষমতাসীনরা ধ্বংস করে দিয়েছে। এর প্রমাণ গত সিটি করপোরেশন নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীনরা দিয়েছে। আর এ নির্বাচনে ফলাফল কীভাবে সরকার নিজেদের দখলে নিয়ে গেছে দেশের জনগণ তা দেখেছে। তাই নির্বাচন নিয়ে জনগণের আর কোনো আগ্রহ নেই।

দেশে পলাশী যুদ্ধের সময়ের অবস্থা বিরাজমান উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন। এ ঐক্য কোনো দলের মধ্যে নয়, হতে হবে জনগণের মধ্যে।

এ সভায় আরও উপস্থি ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণপার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না প্রমুখ।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ